Pages

Showing posts with label ফ্রিলাঞ্চিং. Show all posts
Showing posts with label ফ্রিলাঞ্চিং. Show all posts

Tuesday, July 03, 2012

অভিনন্দন! ফ্রিল্যান্সারের এসইও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ডেভসটিম...


বিশ্বের সবচেয়ে বড় ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে বাংলাদেশী ‘ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডেভসটিম । গতকাল মঙ্গলবার ফ্রিল্যান্সারের ফেসবুক ফ্যানপেইজ এবং ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।
ফ্রিল্যান্সার কেয়ার ডটকম ঠিকানার ওয়েবসাইটের কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সব প্রতিযোগিকে ছাড়িয়ে শীর্ষে থাকার জন্য ডেভসটিমকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ। ডেভসটিমের পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে পাকিস্তানের দল এনলাইটেনটেকনো এবং অস্ট্রেলিয়ার দল অ্যাটোমিক অ্যাপস।

Wednesday, June 27, 2012

ফ্রীলান্সারদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়

আসসালামু আলাইকুম,
আজ এই পোস্ট শুধু নতুন ফ্রীলান্সারদের জন্য...।

কাজ ভালভাবে বুঝুন
অনেক ফ্রিল্যান্সারই কাজের বর্ননা ভালভাবে পড়ে দেখেন না, কাজের ধরন এবং অর্থের পরিমান দেখেই কাজ পাওয়ার চেষ্টা করেন। ক্লায়েন্ট খুব সহজেই বুঝে যান কাজের প্রতি কার মনোযোগ কতটুকু। হয়থ এমন বিশেষ কিছু তিনি আশা করছেন যা সাধারন কাজ থেকে আলাদা। বিশেষভাবে সেই কাজের গুরুত্ব উল্লেখ না করলে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়।
কাজ পাওয়ার প্রথম শর্ত, কাজ ভালভাবে বুঝুন। ক্লায়েন্ট ঠিক কি চান জেনে বিড করুন, কাজ পাওয়ার সম্ভাবনা বারবে।



 ক্লায়েন্ট পর্যালোচনা করুন
কিছু সময় ব্যয় করে কাজ এবং ক্লায়েন্ট নিয়ে ভাবুন। কোন কোম্পানী হলে সেই কোম্পানী সম্পর্কে খোজ নিন। একই ধরনের ক্লায়েন্ট/.কোম্পানী/কাজ আগে করলে সেই কাজের কথা ভাবুন। অধিকাংশ ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা, একেক দেশের ক্লায়েন্ট একেক রকম হন, একে ধরনের কোম্পানী একেক রকম হয়। আরো নির্দিস্ট করে বললে, নতুন ফ্রিল্যান্সারদের বিমা, ব্যাংক বা অর্থ বিষয়ক প্রতিস্ঠানের কাজে হাত না দেয়া ভাল। এরা অত্যন্ত খুতখুতে হয়। কোন কোন দেশের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।





 যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত পদক্ষেপ নিন
সাধারনভাবে বলা হয় বাংলাদেশের মানুষ যোগাযোগের ক্ষেত্রে দুর্বল। শিক্ষাব্যবস্থা, সমাজ যাই কারন হোক না কেন, ফ্রিল্যান্সার হিসেবে এই দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরী। নিজে থেকে কাজ চাওয়ার সময় ইতস্তত করবেন না। আপনি বড়জোর কাজ হারাতে পারেন, এরবেশি ক্ষতির সম্ভাবনা নেই। কাজ চাওয়ার কারনে ক্লায়েন্ট আপনাকে জেলে পাঠাবেন না।


 কাজের পরও যোগাযোগ রাখুন
কাজ শেষ হওয়ার সাথেসাথেই তারসাথে সম্পর্ক শেষ করে দেবেন না। হয়ত ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে কারো ছোট কাজ করেছেন, এর বাইরে তারকাছ থেকেই বড় কাজ পেতে পারেন। তার মাধ্যমে অন্য কারো কাজ পেতে পারেন। যতটা সম্ভব ক্লায়েন্টের সাথে যোগাযোগের সম্পর্ক রাখুন। অনেকেই ক্লায়েন্টদের একটি লিষ্ট বানিয়ে রাখেন। বিভিন্ন সময় সেই লিষ্ট থেকে যোগাযোগ করুন, বিশেষ দিনে শুভেচ্ছা জানান। এমনকি যার কাজের জন্য বিড করে কাজ পাননি তার সাথেও যোগাযোগ রাখুন।



এভাবে আপনি করলে অনেক লাভবান হবেন... 


এই আশা করেই পোস্ট  শেষ করছি।আল্লাহ হাফেজ। 

Saturday, June 02, 2012

এইবার Website Visit করুন আর Income করুন



আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । এতদিন খালি ব্লগ ই পড়েছি,কিন্তু যখনই কোনো বিষয় নিয়ে লিখব ভাবি,তখনই মনে হয় এটা নিয়ে আগেই লেখা হয়ে গেছে নাকি,তাই আর শেষ পর্যন্ত লেখাও হয় না । আর আমি বাংলা লিখতেও খুব বেশি পারি না, তাই লেখা-লেখি এর মত দুসসাহসিক কাজ এ এতদিন নামতে পারিনি ।
আজ আমি আপনাদের এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে আপনারা আপনাদের Facebook এর প্রিয় ফ্যান পেজ এর লাইক বাড়াতে পারবেন, Twitter এর Followers বাড়াতে পারবেন, Website এর Visitor বাড়াতে পারবেন, আরো আছে Re-tweet করার সুবিধা এবং Google Plus সহ আরো কত কি……

Saturday, October 22, 2011

ফ্রিল্যান্সিং শুরু করুন সরলভাবে

 

শুরু করাই কঠিন, এটা প্রবাদ। ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত তেমনি কঠিন কাজ। আপনাকে কাজ করতে হবে সারা বিশ্বের হাজার হাজার প্রতিযোগির সাথে। এদের অনেকে এত কম টাকায় কাজ করে দিতে রাজী যে আপনার মনে হতে পারে পারে এরমধ্যে না ঢোকাই ভাল। হয়ত এটা ভুল পথ।
বাস্তবতা হচ্ছে, প্রতিযোগি যেমন বেশি কাজের সুযোগও তেমনি বেশি। এমনকি এতে অন্যদের থেকে ভাল করতে পারেন সামান্য কিছু নিয়ম মেনে।

Saturday, September 24, 2011

ফ্রিল্যান্সার হিসেবে সময়ের সমম্বয় করার উপায়

একজন ফ্রিল্যান্সার অনেক সময়ই কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকেন যে কাজের বাইরের বিশ্বের সাথে সমম্বয়হীনতা দেখা দেয়। পরিবার কিংবা বন্ধুদের সাথে সময়মত স্বাভাবিক সম্পর্ক না থাকার কারনে সমস্যা তৈরী হয়। আপনি নিশ্চয়ই নিজের কাজ বাদ দিয়ে সেদিকে দৃষ্টি দিতে পারেন না। যা পারেন তা হচ্ছে কাজকে একটা নিয়মের মধ্যে এনে অন্য কাজের সময় বের করা।

Monday, September 12, 2011

ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা


কোন ব্যক্তি কেবলমাত্র নিজের মেধা এবং যোগ্যতায় বড় বড় হয়েছে এমন গল্প সবাই পছন্দ করে। এধরনের গল্পের ওপর ভিত্তি করে সিনেমা তৈরী হয়। ফ্রিল্যান্সার খুব দ্রুতই বুঝে যান, অল্প সময়ে সাফল্যলাভের এসব ঘটনা আসলে নিয়মের ব্যতিক্রম। অধিকাংশ সাফল্যের জন্য প্রয়োজন হয় বহুদিনের শ্রম।