Pages

Showing posts with label কম্পিউটার ইনকাম. Show all posts
Showing posts with label কম্পিউটার ইনকাম. Show all posts

Saturday, June 30, 2012

ইন্টারনেটে একটা ছোট আয়ের পথ... (ad.ly)

এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন।
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপন নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপন বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না।

Wednesday, June 27, 2012

ফ্রীলান্সারদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়

আসসালামু আলাইকুম,
আজ এই পোস্ট শুধু নতুন ফ্রীলান্সারদের জন্য...।

কাজ ভালভাবে বুঝুন
অনেক ফ্রিল্যান্সারই কাজের বর্ননা ভালভাবে পড়ে দেখেন না, কাজের ধরন এবং অর্থের পরিমান দেখেই কাজ পাওয়ার চেষ্টা করেন। ক্লায়েন্ট খুব সহজেই বুঝে যান কাজের প্রতি কার মনোযোগ কতটুকু। হয়থ এমন বিশেষ কিছু তিনি আশা করছেন যা সাধারন কাজ থেকে আলাদা। বিশেষভাবে সেই কাজের গুরুত্ব উল্লেখ না করলে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়।
কাজ পাওয়ার প্রথম শর্ত, কাজ ভালভাবে বুঝুন। ক্লায়েন্ট ঠিক কি চান জেনে বিড করুন, কাজ পাওয়ার সম্ভাবনা বারবে।



 ক্লায়েন্ট পর্যালোচনা করুন
কিছু সময় ব্যয় করে কাজ এবং ক্লায়েন্ট নিয়ে ভাবুন। কোন কোম্পানী হলে সেই কোম্পানী সম্পর্কে খোজ নিন। একই ধরনের ক্লায়েন্ট/.কোম্পানী/কাজ আগে করলে সেই কাজের কথা ভাবুন। অধিকাংশ ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা, একেক দেশের ক্লায়েন্ট একেক রকম হন, একে ধরনের কোম্পানী একেক রকম হয়। আরো নির্দিস্ট করে বললে, নতুন ফ্রিল্যান্সারদের বিমা, ব্যাংক বা অর্থ বিষয়ক প্রতিস্ঠানের কাজে হাত না দেয়া ভাল। এরা অত্যন্ত খুতখুতে হয়। কোন কোন দেশের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।





 যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত পদক্ষেপ নিন
সাধারনভাবে বলা হয় বাংলাদেশের মানুষ যোগাযোগের ক্ষেত্রে দুর্বল। শিক্ষাব্যবস্থা, সমাজ যাই কারন হোক না কেন, ফ্রিল্যান্সার হিসেবে এই দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরী। নিজে থেকে কাজ চাওয়ার সময় ইতস্তত করবেন না। আপনি বড়জোর কাজ হারাতে পারেন, এরবেশি ক্ষতির সম্ভাবনা নেই। কাজ চাওয়ার কারনে ক্লায়েন্ট আপনাকে জেলে পাঠাবেন না।


 কাজের পরও যোগাযোগ রাখুন
কাজ শেষ হওয়ার সাথেসাথেই তারসাথে সম্পর্ক শেষ করে দেবেন না। হয়ত ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে কারো ছোট কাজ করেছেন, এর বাইরে তারকাছ থেকেই বড় কাজ পেতে পারেন। তার মাধ্যমে অন্য কারো কাজ পেতে পারেন। যতটা সম্ভব ক্লায়েন্টের সাথে যোগাযোগের সম্পর্ক রাখুন। অনেকেই ক্লায়েন্টদের একটি লিষ্ট বানিয়ে রাখেন। বিভিন্ন সময় সেই লিষ্ট থেকে যোগাযোগ করুন, বিশেষ দিনে শুভেচ্ছা জানান। এমনকি যার কাজের জন্য বিড করে কাজ পাননি তার সাথেও যোগাযোগ রাখুন।



এভাবে আপনি করলে অনেক লাভবান হবেন... 


এই আশা করেই পোস্ট  শেষ করছি।আল্লাহ হাফেজ। 

Monday, August 29, 2011

ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন


সরকার ঘোষনা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের। প্রতিদিন এবিষয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। 
এই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে।
প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভাল। বলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। কাজেই আপনাকে কাজ করতে হবে, সে কাজ শিখতে হবে, অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনার দক্ষতা যত বেশি অর্থ উপার্জনের সুযোগ তত বেশি। এটাই একমাত্র পথ। যদি কাজ শিখতে এবং করতে পর্যাপ্ত আগ্রহ এবং চেষ্টা না থাকে তাহলে সময় নষ্ট না করাই ভাল। সহজে অর্থ উপার্জন বলে যা বুঝানো হয় তা আসলে ততটা সহজ না। More>