প্রধানমন্ত্রী বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার দুটি মোবাইল ফোনের নম্বর এবং ই-মেইল ঠিকানা নাগরিকদের জন্য প্রকাশ করে বলেন, তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ কমিশন চাইলে বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে জানাতে।
শেখ হাসিনা সংসদে বলেন, “আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।”
মাহবুবুল হক শাকিল জানান, অধিকাংশ ফোনই এসেছে পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের জন্য তাকে অভিনন্দন জানিয়ে। অনেকে আবার শবে বরাতের রাতে ফোন করে প্রধানমন্ত্রীর দোয়া চান।
শাকিল বলেন, “একজন ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমার বিশ্বাসই হয়নি-আপনি ফোন ধরবেন’।
“একজন আবার ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি কী সত্যিই শেখ হাসিনা বলছেন’?’”